স্বাধীনতার মাসের প্রথম শুক্রবারেই মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত দুই সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। খিজির হায়াত খান পরিচালিত ‘ওরা ৭ জন’ এবং ফাখরুল আরেফিন খানের মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা ‘জেকে ১৯৭১’। ‘ওরা ৭ জন’ ছবিতে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, জাকিয়া বারী মম, ইমতিয়াজ বর্ষণ, খালিদ মাহবুব তূর্য, খিজির হায়াত খান, আজম খান প্রমুখ। অন্যদিকে জেকে ১৯৭১ সিনেমাটিতে মূল ভূমিকায় অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের সৌরভ শুভ্র দাশ। এছাড়া রয়েছেন সব্যসাচী চক্রবর্তী, ইন্দ্রনীলসহ অনেকেই।