আজ বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে দেশের ৬৩টি জেলায় সাঁতাও চলচ্চিত্র প্রদর্শিত হবে। জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় এ জেলাগুলোয় একযোগে বিকাল ৪টায় সাঁতাও চলচ্চিত্রটি বড় পর্দায় দেখা যাবে বলে নিশ্চিত করেছেন এর নির্মাতা খন্দকার সুমন। কৃষকের সংগ্রামী জীবন, নারীর মাতৃত্বের সর্বজনীন রূপ ও সুরেলা জনগোষ্ঠীর সুখ-দুঃখ, হাসি-কান্নার গল্প চলচ্চিত্রের পর্দায় হাজির করেছে এ চলচ্চিত্র। গণ-অর্থায়নে নির্মিত সিনেমাটির মূল চরিত্রে অভিনয় করেছেন আইনুন পুতুল, ফজলুল হক।