চলছে মিস ইউনিভার্স ২০২৫ প্রতিযোগিতা। এ আয়োজন নিয়ে দর্শকের বরাবরই আগ্রহ থাকে। এবার বাংলাদেশে আগ্রহ অনেকটা বেশি। তানজিয়া জামান মিথিলা এ প্রতিযোগিতায় বেশ এগিয়ে আছেন। থাইল্যান্ডে চলমান মিস ইউনিভার্সের ৭৪তম আসরের চূড়ান্ত ফল প্রকাশ হবে আগামীকাল। চাইলেই বাংলাদেশের দর্শক সহজে চূড়ান্ত আয়োজনটি উপভোগ করতে পারবেন।
মিস ইউনিভার্স অর্গানাইজেশনের (এমইউও) তথ্য অনুযায়ী, ৭৪তম সংস্করণের এ সৌন্দর্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে থাইল্যান্ডের ননথাবুরির পাক ক্রেত-এর ইমপ্যাক্ট চ্যালেঞ্জার হলে। সেখান থেকে সরাসরি সম্প্রচারিত হবে মিস ইউনিভার্সের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। থাইল্যান্ডের সময় অনুসারে আগামীকাল সকাল ৮টায় শুরু হবে চূড়ান্ত পর্ব। বাংলাদেশ সময় সকাল ৭টা থেকে সরাসরি সম্প্রচার দেখতে পারবেন দর্শকরা।










