কানাডার মারখাম শহরের একটি সড়ক এআর রহমানের নামে নামকরণ করা হয়েছে। খবরটি শেয়ার করে টুইটে রহমান মেয়র ফ্র্যাংক স্কারপিত্তিকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘আমি আমার জীবনে এমন কিছু স্বপ্নেও ভাবিনি। মারখামের মেয়র, কাউন্সিলরদের, ভারতের কনস্যুলেট জেনারেল (অপূর্ব শ্রীবাস্তব) ও কানাডার নাগরিকদের ধন্যবাদ জানাই।’
রহমানের বিনয়ের একটি উদাহরণ এখানেও রয়েছে। তিনি নিজের রহমান নামটির উল্লেখ করে জানিয়েছেন নামটি স্রষ্টার যিনি পরম করুণাময়।
সূত্র: ইন্ডিয়া টুডে










