মণি রত্নমের সিনেমায় দেখা যাবে কমল হাসানকে। গতকাল তার জন্মদিন উপলক্ষে প্রকাশ হয়েছে এর টিজার। নতুন অবতারে দেখা গেছে তাকে। ভিন্ন ধারার অ্যাকশন করেছেন তিনি। মার্শাল আর্টের কোনো একটি ফর্মে শত্রুকে ঘায়েল করছিলেন কমল। বেশবাসও অদ্ভুত। হতে পারে ঠগী বা সেই ধারার কোনো চরিত্রে অভিনয় করছেন তিনি। সিনেমার নাম দেয়া হয়েছে ‘থাগ লাইফ’। এতে আরো থাকছেন জয়ম রবি, দুলকার সালমান ও তৃষা কৃষ্ণান।
নতুন অবতারে কমল হাসান
মণি রত্নমের সিনেমায় দেখা যাবে কমল হাসানকে। গতকাল তার জন্মদিন উপলক্ষে প্রকাশ হয়েছে এর টিজার।










