বিটিএস ব্যান্ডে সদস্যদের বন্ধুত্ব চমত্কার। তবে জিমিনের কাছে জে হোপ বেশিই প্রিয়। ২০২২ সালের ফিয়েস্তা ডিনারে সবাই এ কথাই বলেছেন। এবার জে হোপের পারফরম্যান্সের জন্য যুক্তরাষ্ট্রে ছুটে গেলেন জিমিন। শিকাগো যাওয়ার আগে এ কথা জিমিন জানিয়েছেন উইভার্সে। এরপর জে হোপ নিজেই ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেছেন। সেখানে জে হোপের সঙ্গে জিমিন ও র্যাপার জে কোলকে দেখা যায়।
জে হোপের এ পারফরম্যান্স হতে যাচ্ছে শিকাগোয়। লোলাপালুজা সংগীত উৎসবে গান পরিবেশন করবেন তিনি। বিটিএসের ব্যান্ড সদস্যরা এখন সোলো অ্যালবাম ও কাজের ক্ষেত্রে মনোযোগ দিচ্ছেন। এর মধ্যে প্রকাশিত হয়েছে তার অ্যালবাম ‘জ্যাক ইন দ্য বক্স’। জে হোপ এ অনুষ্ঠানে ১৬-১৭টি গান গাইবেন বলে ধারণা করা হচ্ছে। লি জি ইউনের সঙ্গে এক সাক্ষাত্কারে জে হোপ বলেন, ‘আমার গান নিয়ে আগ্রহ তৈরি হয়নি এমন একদল শ্রোতাকে আমি গান শোনাতে চেয়েছি যেন তাদের মন্তব্য জানতে পারি।’
জে হোপ তখনই জানিয়েছেন ১ ঘণ্টার এ পারফরম্যান্সে ১৬-১৭টি গান গাইতে পারেন তিনি।
কেবল জে হোপ নন, অন্যরাও সোলো অ্যালবামে সময় দিচ্ছেন। চার্লি পুথের সঙ্গে জাঙ্কুক লেফট অর রাইট করলেন। জে হোপের জ্যাক ইন দ্য বক্স তুমুল সাড়া ফেলেছে। জিমিন, জাঙ্কুক, জিন ও ভি এবার স্নুপ ডগ ও বেনি ব্ল্যাংকোর সঙ্গে ব্যাড ডিসিশনে একত্রে কাজ করছেন। এটি ৫ আগস্ট প্রকাশিত হওয়ার কথা রয়েছে। বিটিএস সদস্যরা সোলো অ্যালবাম নিয়ে কাজ করার ঘোষণা দিলে অনেকে দল ভাঙার ভয় পেয়েছিলেন। কিন্তু কনটেন্টের পাশাপাশি দলের সদস্যরা একে অন্যের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছেন। জে হোপের পারফরম্যান্সের জন্য জিমিনের এ উৎসাহ তারই প্রমাণ দেয়। ভক্তরাও এতে খুশি। লোলাপালুহজা সংগীত উৎসবে জিমিনের পারফরম্যান্সটি উইভার্সে সরাসরি সম্প্রচারের কথা রয়েছে।
সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস










