অমিতাভ বচ্চনের চমত্কার বাংলোটির নাম প্রতীক্ষা। সম্প্রতি কৌন বনেগা ক্রোড়পতির একটি এপিসোডে তিনি জানান এ নাম রেখেছিলেন তার বাবা। এপিসোডের এক প্রতিযোগীর বোনের নাম প্রতীক্ষা জেনে তিনি স্মৃতি রোমন্থন করেন। অমিতাভ বলেন, ‘অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন বাড়ির এ নাম কেন দিলাম। তাদের জানাই, নামটি আমি নয়, আমার বাবা দিয়েছেন। তার কবিতায় একটা লাইন ছিল—এখানে সবাই স্বাগত, কারো জন্য নেই কোনো প্রতীক্ষা।’ অমিতাভ বচ্চনকে সর্বশেষ দেখা গিয়েছে ব্রহ্মাস্ত্রে।