চলতি বছরে বলিউডের সবচেয়ে আলোচিত সিনেমা শাহরুখ খানের ‘পাঠান’। বক্স অফিসে রাজত্ব করছে সিনেমাটি। যশ রাজ ফিল্ম সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্বব্যাপী পাঠানের আয়ের হিসাব দিয়েছে। তাদের দাবি মুক্তির ১৭ দিনে পাঠানের মোট আয় ছিল ৮৮০ কোটি রুপি। ভারতের বাজারেই এটি আয় করেছে ৪৬৪ কোটি রুপির বেশি। বলিউডের সিনেমা বিশ্লেষকরা মনে করছেন এ বছর সিনেমাটির আয় ৯০০ কোটি ছাড়িয়ে যাবে, চলতি সপ্তাহেই। পাঠানে আরো অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম। এছাড়া ক্যামিও হিসেবে ছিলেন সালমান খান।