নতুন গান নিয়ে আসছেন রিহানা। এ বছরই তা মুক্তি দিতে চান তিনি। ব্রিটিশ ম্যাগাজিন ভোগকে দেয়া এক সাক্ষাৎকারে এমন আশাবাদ ব্যক্ত করেন। ২০১৬ সালে রিহানার মুক্তি পাওয়া সর্বশেষ অ্যালবাম ‘অ্যান্টি’। দীর্ঘদিন নতুন কোনো অ্যালবাম প্রকাশ না করার কারণ জানিয়েছেন তিনি। অ্যান্টিকে তার ‘সর্বোৎকৃষ্ট অ্যালবাম’ হিসেবে আখ্যায়িত করেন। তাই এর সমমানের কিংবা তার চেয়েও ভালো কাজ করার একটি চাপ তার ওপর ছিল। সে চাপ কতটা ভালোভাবে সামলেছেন, তা নতুন কাজ প্রকাশ হওয়ার পর স্পষ্ট হবে।
এ বছর মুক্তি পাবে রিহানার নতুন গান
নতুন গান নিয়ে আসছেন রিহানা। এ বছরই তা মুক্তি দিতে চান তিনি। ব্রিটিশ ম্যাগাজিন ভোগকে দেয়া এক সাক্ষাৎকারে এমন আশাবাদ ব্যক্ত করেন।










