সিনেমার রিভিউ আশানুরূপ না হলেও ক্যাংয়ের ব্যবসায়িক শুরুটা ভালো হলো। মার্ভেলের সিনেমার দিক থেকে রেকর্ড ওপেনিং পেয়েছে অ্যান্ট ম্যান অ্যান্ড দ্য ওয়াসপ: কোয়ান্টাম্যানিয়া। ১৭ ফেব্রুয়ারি মুক্তি পাওয়া সিনেমাটির বৈশ্বিক আয় ৫০ কোটি ডলার ছাড়িয়েছে। মুক্তির দিন এর স্থানীয় আয় ছিল ১১ কোটি ডলার। অ্যান্ট ম্যানের আগের দুটি সিনেমার ওপেনিং আয় ছিল যথাক্রমে ৫ দশমিক ৭ ও ৭ দশমিক ৬ কোটি ডলার।