কিছুদিন আগে মুক্তি পেয়েছিল রজনীকান্তের ‘লাল সালাম’। ঐশ্বরিয়া রজনীকান্ত পরিচালিত সিনেমাটি বক্স অফিসে খুব ভালো করতে পারেনি। এবার নতুন খবর দিচ্ছে ইন্ডিয়ান এক্সপ্রেস। সাজিদ নাদিয়াদওয়ালার সঙ্গে নতুন কোনো পরিকল্পনা চলছে রজনীকান্তের। তিনি নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসনের সঙ্গে কাজ করতে রাজি হয়েছেন। এটা নিশ্চিত যে বলিউডে ফিরছেন রজনীকান্ত। কিন্তু এটি তার ১৭২তম সিনেমা হবে কিনা তা এখনো নিশ্চিত নয়।