প্রথমবারের মতো ঢাকা আসছেন মার্কিন গায়ক চার্লি পুথ। এখানে তিনি একটি কনসার্টে অংশ নেবেন। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়ে এমনই দাবি করেছে ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান সিলভার লাইন ইভেন্টস। তারা জানিয়েছেন, ২০২৪ সালের ফেব্রুয়ারিতে চার্লি পুথ ঢাকায় আসবেন এবং একটি কনসার্ট করবেন। এ বিষয়ে তার সঙ্গে প্রাথমিক কথাবার্তা হয়েছে এবং তিনি রাজিও হয়েছেন। কনসার্ট ও চার্লির আসা নিয়ে বিস্তারিত দ্রুতই জানানো হবে।
ঢাকায় আসছেন চার্লি পুথ
প্রথমবারের মতো ঢাকা আসছেন মার্কিন গায়ক চার্লি পুথ। এখানে তিনি একটি কনসার্টে অংশ নেবেন।










