কিছুদিন ধরেই চলছে জেনিফার লোপেজ ও বেন অ্যাফ্লেকের প্রেমের দ্বিতীয় পর্ব।
দুই দশক আগে ‘বেনিফার’ জুটির সম্পর্ক ছিল বিনোদন দুনিয়ার বহুল চর্চিত।
৪৮ বছর বয়সী বেন ও ৫১ বছরের জেলো সম্প্রতি মিয়ামিতে একসঙ্গে ঘোরার সময় ক্যামেরাবন্দি হয়েছেন।
যে বিষয়টি তাদের ভক্তদের মনোযোগ কেড়েছে সেটি হলো বেনের হাতের ঘড়িটি।
এটা সেই ঘড়ি, যা তাদের প্রেমের প্রথম পর্বে ২০০২ সালে জেলো বেনকে উপহার দিয়েছিলেন।
সরু চেইনের ঘড়িটি তখন সবসময় বেনের হাতে শোভা পেত।
তাই ভক্তরা নিশ্চিত এবার বেনিফার জুটি নতুন করে প্রেম শুরু করেছেন।
১৭ বছর আগে জেনিফার লোপেজ এবং বেন অ্যাফ্লেক তাদের সম্পর্কের ইতি ঘোষণা করেছিলেন।
২০০২ সালে শুরু হয়েছিল এ পাওয়ার কাপলের ডেটিং।
২০০৪ সালে সেবারের মতো বিচ্ছেদ।
এরপর দুজনই ভিন্ন ভিন্ন সঙ্গীকে বিয়ে করেন।
বেন বিয়ে করেন অভিনেত্রী জেনিফার গার্নারকে।
২০১৮ সালে তাদের বিচ্ছেদ হয়।
এ দম্পতির আছে তিন সন্তান।
অন্যদিকে জেলো ২০০৪ সালে বিয়ে করেন আরেক সংগীতশিল্পী মার্ক অ্যান্থনিকে।
তাদের আছে যমজ সন্তান।
২০১১ সালে তাদের দুজনের বিচ্ছেদ হয়।
জেলোর দেয়া উপহারের ঘড়ি পরা নিয়ে বেন অ্যাফ্লেক কোনো আনুষ্ঠানিক মন্তব্য না করলেও এ বছর তার সাবেক প্রমিকার প্রশংসা শোনা গেছে তার কণ্ঠে।
গত মাসে তিনি জেলোকে নিয়ে বলেন, ‘এমনভাবে তারুণ্য ধরে রেখেছো কীভাবে? ২০০৩ সালেও তোমাকে যেমন দেখেছি, তুমি এখনো সে রকমই দেখতে।’ একই সঙ্গে জোলোকে তিনি ইন্ডাস্ট্রিতে তার দেখা সবচেয়ে কঠোর পরিশ্রমী শিল্পী হিসেবে প্রশংসা করেন।
সূত্র: টুডে










