যুক্তরাষ্ট্রের ইয়োলোস্টোন জাতীয় উদ্যানে ঘুরতে গিয়ে বিপদে পড়েছেন পিয়ার্স ব্রসনান। এ উদ্যানের কিছু অংশে দর্শনার্থীদের যাওয়ার অনুমতি নেই। কিন্তু সেখানেই গিয়েছিলেন অভিনেতা। গত ১ নভেম্বর এ ঘটনা ঘটেছে। এরপর ইয়োমিংয়ে ডিস্ট্রিক্ট কোর্টে তার বিরুদ্ধে অভিযোগ করা হয়। সেখানে বলা হয়েছে, জঙ্গলের নিষিদ্ধ থার্মাল অঞ্চলে হেঁটে বেড়িয়েছেন তিনি। এর কারণে আগামী ২৩ জানুয়ারি ইয়েলোস্টোনের আদালতে অভিনেতাকে উপস্থিত থাকতে নির্দেশ দেয়া হয়েছে।