দেশের জনপ্রিয় নাট্যদল প্রাচ্যনাটের প্রশংসিত নাটক ‘আগুনযাত্রা’। আজ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে নাটকটির পর পর দুটি শো হবে। প্রথম প্রদর্শনী বিকাল সাড়ে ৫টায় এবং দ্বিতীয় প্রদর্শনী সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে। মহেশ দাত্তানির নাটকটির অনুবাদ করেছেন শহীদুল মামুন। নাটকটি রূপান্তর ও নির্দেশনা দিয়েছেন জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা আজাদ আবুল কালাম। নাটকটিতে তৃতীয় লিঙ্গের মানুষের চরিত্রে অভিনয় করেছেন শাহেদ আলী।