ডিসি সিনেমাটিক ইউনিভার্স আরো একটি ব্যর্থতা দেখল। ‘‌অ্যাকুয়াম্যান অ্যান্ড দ্য লস্ট কিংডম’ হতাশ করেছে তাদের। সিনেমাটি এর ওপেনিংয়ে আয় করেছে মাত্র ২ কোটি ৮০ লাখ ডলার। ধারণা করা হচ্ছে, সিনেমাটি চারদিনে ৪ কোটি ডলার আয় করে সপ্তাহ শেষ করবে। অথচ এ সিনেমা নিয়ে অনেকেরই ছিল উচ্চাশা। কিন্তু নানা বিতর্ক ও সিনেমা মুক্তিতে দেরি হওয়ায় অ্যাকুয়াম্যান ব্যর্থ হয়েছে বলে মনে করেন বক্স অফিস বিশ্লেষকরা।