অ্যাকুয়াম্যান অভিনেতা জেসন মমোয়া এবার সার্ফারের চরিত্রে অভিনয় করবেন। ডিউক কাহানামোকুর জীবনী নিয়ে সিনেমাটি নির্মিত হবে। হাওয়াইয়ান এ সার্ফার অলিম্পিকে পাঁচবারের পদকজয়ী। বর্ণবাদ ও নানা সংস্কারের বিপরীতে গিয়ে চারটি অলিম্পিকে নিজের প্রতিভার প্রমাণ রাখেন তিনি। সিনেমাটি প্রযোজনা করবেন অ্যাকুয়াম্যানের প্রযোজক পিটার সাফরান। তিনি বিশেষভাবে ডিউকের দ্বারা প্রভাবিত। যদিও এখনো সিনেমার নাম ঠিক হয়নি টিমের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘আধুনিক সার্ফিংয়ের সেরা ব্যক্তির পুরো গল্পটা তারা আনতে চান এ সিনেমায়।’