দ্য রোলিং স্টোনস তাদের নতুন অ্যালবামের ঘোষণা দিয়েছে। এর মাধ্যমে ১৮ বছর পর অ্যালবাম নিয়ে ফিরছে তারা। ২০০৫ সালে ব্যান্ডটির সর্বশেষ স্টুডিও অ্যালবাম মুক্তি পায়।
তাদের নতুন অ্যালবামটি সম্পর্কে এখনো বিস্তারিত জানায়নি রোলিং স্টোনস। আগামীকাল বুধবার তারা অ্যালবামের বিস্তারিত জানাবে। পূর্ব লন্ডনের হ্যাকেনিতে জিমি ফ্যালনের শোয় এ নিয়ে কথা বলবে ব্যান্ডটি। এমটাই জানানো হয়েছে তাদের টুইটে।
রোলিং স্টোনের ভক্তরা ১৮ বছর ধরে অপেক্ষায় আছে প্রিয় ব্যান্ডের নতুন অ্যালবামের। এবার তাদের অপেক্ষা ফুরাচ্ছে।তবে প্রায় ছয় দশক ধরে ভক্তদের মাতিয়ে আসছে ব্যান্ডটি। এখনো তারা সে ধারা বজায় রেখেছে।
সূত্র: ইয়ন










