বলিউডের দুই দাপুটে অভিনেতা শাহরুখ খান ও সালমান খান। তারা সম্প্রতি ‘পাঠান’ সিনেমায় একসঙ্গে হাজির হয়েছিলেন। সিনেমাটির ক্যামিও চরিত্রে ছিলেন সালমান। অন্যদিকে ভাইজানের ‘টাইগার থ্রি’র ক্যামিও চরিত্রে শাহরুখ থাকছেন। আগামী এপ্রিলে টাইগার থ্রির শুটিংয়ে অংশ নেবেন শাহরুখ ও সালমান। এ সিনেমায় আরো অভিনয় করছেন ইমরান হাশমি ও ক্যাটরিনা কাইফ। চলতি বছরের দীপাবলিতে মুক্তি পাবে সিনেমাটি। যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের একটি অংশ পাঠান। যার মধ্যে সালমানের ‘টাইগার’ সিরিজ ও হৃতিক রোশনের ‘ওয়ার’ রয়েছে।