জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, আমি যদি আর পরবর্তী কর্মসূচি ঘোষণা নাও দিই, আপনাদের মানজিলে মাকসুদ যেন হয় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত আপনারা রাজপথ ছাড়বেন না।
শনিবার (১০ মে) শাহবাগে পূর্বঘোষিত গণজমায়েত কর্মসূচিতে তিনি এ কথা বলেন।
গণজমায়েত কর্মসূচিতে যোগ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী ছাত্রশিবির, ইউনাইটেড পিপলস বাংলাদেশসহ (আপ বাংলাদেশ) বিভিন্ন দল ও সংগঠনের নেতা-কর্মীরা।










