ঝিনাইদহে ভলিবল টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। জেলা ক্রীড়া অফিসের আয়োজনে শহরের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে গতকাল এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। জেলার চারটি উপজেলা দলের অংশগ্রহণে অনুষ্ঠিত এ টুর্নামেন্টের ফাইনালে হরিণাকুণ্ডুকে হারিয়ে শিরোপা অর্জন করে সদর উপজেলা। পুরস্কার বিতরণ শেষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। ক্রীড়া পরিদপ্তরের উপপরিচালক নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম, সদর ইউএনও এসএম শাহীন, জেলা ক্রীড়া কর্মকর্তা মাহবুবুর রহমান।
ঝিনাইদহে ভলিবল টুর্নামেন্ট
ঝিনাইদহে ভলিবল টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। জেলা ক্রীড়া অফিসের আয়োজনে শহরের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে গতকাল এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।









