বুধবার রাতে সিরাজগঞ্জের ওপর দিয়ে প্রচণ্ড বেগে কালবৈশাখী বয়ে গেছে। জেলা সদর, রায়গঞ্জ, উল্লাপাড়া, কামারখন্দ ও তাড়াশ এ পাঁচ উপজেলার ওপর দিয়ে কোথাও কোথাও ৬০-৭০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যায়।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবু হানিফ জানান, বুধবার রাতের কালবৈশাখীতে জেলায় ১ হাজার ২৬ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে।










