গাইবান্ধায় সুবিধাবঞ্চিতদের জন্য ‘এক টাকার ঈদ বাজার’ কর্মসূচির আয়োজন করেছে আমাদের গাইবান্ধা নামে স্বেচ্ছাসেবী একটি সংগঠন। ১৫০ পরিবারকে ১ টাকার বিনিময়ে চাল, ডালসহ ১৬ পদের রন্ধনসামগ্রী দেয়া হয়েছে। গতকাল গাইবান্ধা শহরের স্বাধীনতার রজতজয়ন্তী বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে সংগঠনের সভাপতি সায়হাম রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান আবু বকর সিদ্দিক।