বাংলাদেশ উদ্যোক্তা ফোরামের আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্যোক্তা মিটআপ ও পণ্য প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল এ প্রদর্শনীর আয়োজন করা হয়। জেলার ২০ জন উদ্যোক্তা পণ্য প্রদর্শনীতে অংশ নেন। অনলাইনের পাশাপাশি অফলাইনেও পরিচিতি বাড়াতে এবং সারা দেশে একটি প্লাটফর্ম তৈরি করতে চান বলে জানান উদ্যোক্তারা। অনুষ্ঠান শেষে অতিথিরা শ্রেষ্ঠ উদ্যোক্তাদের ক্রেস্ট এবং ফুল দিয়ে উৎসাহিত করেন।