ব্রাহ্মণবাড়িয়া জেলায় কর্মরত ১ হাজার ৫৯২ পুলিশ সদস্যকে ঈদ উপহার দেয়া হয়েছে। গতকাল জেলা পুলিশ লাইনসে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) ও জেলা পুলিশের উদ্যোগে এ ঈদ উপহার দেয়া হয়। এ সময় অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন ও পুনাক সভানেত্রী জহুরা আক্তার। আরো ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. কামরুল ইসলাম, জেলা গোয়েন্দা শাখার অতিরিক্ত পুলিশ সুপার মো. জয়নাল আবেদীন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোজাম্মেল হোসেন রেজা, সদর থানার ওসি মো. এমরানুল ইসলাম প্রমুখ।