বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিধি বাড়াতে পানাম নগরের সঙ্গে সংযুক্ত বাগমুছার রাস্তাটি বন্ধ করে দেয়ার জন্য সংস্কৃতি মন্ত্রণালয় থেকে এক আদেশ দেয়া হয়েছে। এতে ক্ষোভ প্রকাশ করে জনগুরুত্বপূর্ণ রাস্তাটি বন্ধ না করার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের সামনে গতকাল সকালে এ কর্মসূচি পালন করা হয়। এতে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য শেখ ফরিদ, ঝুনু বাদল, সমর সরকার, সমাজসেবক মোতালিব হোসেন স্বপন, সাবেক কাউন্সিলর জাহেদা আকতার মণি, সাবেক কমিশনার আমির হোসেন, পৌরসভার যুবলীগ সভাপতি আসাদুল ইসলাম আসাদ, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি হুমায়ন কবীর মোল্লা খোকন প্রমুখ।