ব্রাহ্মণবাড়িয়া জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে কভিড-১৯ রোগীদের চিকিৎসায় মা ও শিশু স্বাস্থ্য কেন্দ্রের জন্য অক্সিজেন সিলিন্ডার ও চিকিৎসা সরঞ্জামাদি হস্তান্তর করা হয়েছে। গতকাল সকালে জেলা রেড ক্রিসেন্ট ইউনিট কার্যালয়ে এসব চিকিৎসাসামগ্রী হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিট ও জেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল আলম। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজের (আইএফআরসি) সহযোগিতায় এ চিকিৎসাসামগ্রী দেয়া হয়।
করোনা চিকিৎসায় রেড ক্রিসেন্টের অক্সিজেন সিলিন্ডার
ব্রাহ্মণবাড়িয়া জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে কভিড-১৯ রোগীদের চিকিৎসায় মা ও শিশু স্বাস্থ্য কেন্দ্রের জন্য অক্সিজেন সিলিন্ডার ও চিকিৎসা সরঞ্জামাদি হস্তান্তর করা হয়েছে।










