উপকূলীয় অঞ্চলে বৈরি আবহাওয়া, সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয়  সতর্কতা সংকেত ও নদীতে প্রচন্ড রোলিং থাকার কারণে ঢাকা থেকে হাতিয়া, বেতুয়া ও খেপুপাড়া রুটে নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। যাত্রীদের জানমালের নিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত নিয়েছে সংস্থটি। 

বিআইডব্লিউটিএ জানিয়েছে, যাত্রীদের জানমালের নিরাপত্তার স্বার্থে ঢাকা থেকে হাতিয়া ও বেতুয়াগামী, বেতুয়া এবং হাতিয়া থেকে ঢাকাগামী নৌ যান চলাচল বন্ধ রাখা হয়েছে। এছাড়া ঢাকা থেকে খেপুপাড়া গামী এবং খেপুপাড়া থেকে ঢাকাগামী নৌযান  চলাচলও বন্ধ রয়েছে।