গার্মেন্টস সেক্টরে নাশকতার মাধ্যমে অস্থিতিশীলতা তৈরিতে উসকানি দেয়ার অভিযোগে ছাত্রলীগ নেতা ইসতিয়াক আহম্মেদকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৯ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ সদর দপ্তর জানায়, গার্মেন্টস সেক্টরে নাশকতার মাধ্যমে অস্থিতিশীলতা সৃষ্টিতে উসকানির অভিযোগে ছাত্রলীগ নেতা ইসতিয়াক আহম্মেদ হৃদয়কে গ্রেফতার করেছে নেত্রকোনা জেলা পুলিশ।