সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক কুমার দাসের বিরুদ্ধে গ্রেফতার বাণিজ্যের অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের অভিযোগ, এলাকার নিরীহ লোকজনকে গ্রেফতার করে টাকার বিনিময়ে ছেড়ে দেন তিনি। গ্রেফতার আতঙ্কে সাত মাস ধরে পুরুষশূন্য হয়ে পড়েছে উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের পূর্ব বেতবাড়ী গ্রাম।

পঞ্চক্রোশী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক হবিবর রহমান হবি অভিযোগ করে বলেন, মারামারি ঘটনার পর আমাকে থানায় যেতে বলেন উল্লাপাড়া থানার ওসি দীপক কুমার দাস। সেদিন রাত হয়ে যাওয়ায় ওসির কথামতো থানায় যেতে পারিনি। এর পর থেকেই আমাকে আটক করার অজুহাতে ওসি দীপক দাস প্রতি রাতে পুলিশি অভিযানের নামে পুরো গ্রামে অভিযান চালাচ্ছেন।

তবে অভিযোগ অস্বীকার করেছেন উল্লাপাড়া মডেল থানার ওসি দীপক কুমার দাস। তিনি বলেন, বেতবাড়ী গ্রামে কারো বিরুদ্ধে মামলা নেই। পুলিশ অযথা কোনো অভিযান চালায়নি।