ব্রাহ্মণবাড়িয়ায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল সকালে শহরের পূর্ব পাইকপাড়া হুমায়ুন কবির প্রাথমিক বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে এগুলো বিতরণ করেন পৌরসভার মেয়র নায়ের কবির। প্যানেল মেয়র মিজানুর রহমান আনছারীর উদ্যোগে শীতবস্ত্রগুলো দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি হেলাল উদ্দিন, সাবেক উপপ্রচার সম্পাদক স্বপন কুমার রায়, ব্রাহ্মণবাড়িয়া সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম শাহজাদা প্রমুখ।