জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় জামিন পেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান। আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে এ জামিন দেয়া হয়েছে।

একইসঙ্গে জ্ঞাত আয়বহির্ভূত তিন বছরের কারাদণ্ডাদেশের বিরুদ্ধে জুবাইদা রহমানের আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট।

আজ বুধবার (১৪ মে) বিচারপতি মো. খসরুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।