বঙ্গোপসাগরের কক্সবাজার অংশের মহেশখালী চ্যানেল ও বাঁকখালী নদী মোহনা থেকে ছয় জলদস্যুকে অস্ত্রসহ গ্রেফতার করেছে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে তিনটি আগ্নেয়াস্ত্র, তিনটি ধারালো অস্ত্র, গোলাবারুদ ও বেশকিছু মোবাইল উদ্ধার করা হয়। গতকাল কক্সবাজার ৬ নম্বর জেটিঘাটে প্রেস বিফ্রিংয়ে এসব তথ্য জানান র‌্যাব-১৫-এর অধিনায়ক লে. কর্নেল সাজ্জাদ হোসেন। দীর্ঘদিন তারা সাধারণ জেলেদের মাছ, ট্রলারের মালপত্র ডাকাতি করে আসছিল বলেও জানান তিনি।