হবিগঞ্জের আজমিরীগঞ্জে ব্যাটারিচালিত ইজিবাইক চার্জ দেয়ার সময় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে রিয়াজ মিয়া (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কাকাইলছেও ইউনিয়নের রাহেলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রিয়াজ মিয়া ওই গ্রামের শহর আলী মিয়ার ছেলে।
আজমিরীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুক আলী জানান, রিয়াজ মিয়া বাড়ি ফেরার পর ইজিবাইক চার্জ করার জন্য বৈদ্যুতিক লাইনে সংযোগ দেয়ার সঙ্গে সঙ্গে বিদ্যুত্স্পৃষ্ট হয়। তাত্ক্ষণিক পরিবারের লোকজন তাকে উদ্ধার করে রাত ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।









