নারায়ণগঞ্জের ফতুল্লার পোস্ট অফিসের রেললাইন এলাকায় গ্যাসের রাইজারের লিকেজের আগুনে দগ্ধ গৃহকর্তা আনোয়ার হোসেন নয়দিন পর ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল সকাল ১০টায় দগ্ধ অবস্থায় তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ওসি মোহাম্মদ রিজাউল হক। একই ঘটনায় নিহত আনোয়ার হোসেনের স্ত্রী রোজিন বেগম (৪০), তার
ছেলে রোহান (৯) এখনো একই হাসপাতালে চিকিৎসাধীন।
নিহত আনোয়ার হোসেনের বাড়িওয়ালা কাউসার আহেমদ বলেন, দগ্ধ আনোয়ার গতকাল সকাল ১০টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার শরীর ৪০ শতাংশ পুড়ে গিয়েছিল। একই ঘটনায় নিহত আনোয়ার হোসেনের স্ত্রী ও ছোট ছেলে এখনো চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার দিন প্রাথমিক চিকিৎসা শেষে তার বড় ছেলে রোমানকে (১৭) ছেড়ে দেয়া হয়।
১০ মে ফতুল্লার পোস্ট অফিসের রেললাইন এলাকায় গ্যাসের রাইজারের লিকেজের আগুনে শিশু ও কিশোরসহ একই পরিবারের চারজন দগ্ধ হন। ওইদিনই দগ্ধদের উদ্ধার করে স্থানীয় লোকজন রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করে।










