ভারতের শরণার্থী শিবির থেকে পালিয়ে আসা তিন রোহিঙ্গাকে আটক করেছেন র‍্যাব-১২-এর সদস্যরা। মঙ্গলবার রাত ১০টার দিকে সিরাজগঞ্জের সলঙ্গা থানার ঘুরকা বেলতলা বাজার থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো মিয়ানমারের সিত্তে (আকিয়াব) জেলার বুসিডং থানার ইয়াংছাং (সিন্ধিপান পাড়া) গ্রামের সিকান্দারের ছেলে মো. বেলাল হোসেন (৪৮), তার স্ত্রী মোছা. ইয়াসমিন (২৬) এবং ওই থানার রাইমাসিল গ্রামের আলমগীরের ছেলে মো. রিয়াজ (১৮)। র‌্যাবের স্পেশাল কোম্পানির ভারপ্রাপ্ত কমান্ডার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ গতকাল দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।