দেশের রাজনীতিতে নাম লেখালো নতুন একটি দল, নাম ‘জনতা পার্টি বাংলাদেশ’। আজ শুক্রবার (২৫ এপ্রিল) সকাল ১১টার দিকে ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টাল এক অনুষ্ঠানে দলটির আত্মপ্রকাশের ঘোষণা দেয়া হয়।

‘গড়বো মোরা ইনসাফের দেশ’- স্লোগান নিয়ে সদ্য-গঠিত এ দলের সংক্ষিপ্ত নাম জেপিবি। দলটির চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, মহাসচিব বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ।

এর আগে গত ১৭ এপ্রিল ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমীন ও গণঅধিকার পরিষদের সাবেক নেত্রী ফাতিমা তাসনিমের নেতৃত্বে বাংলাদেশ আ-আম জনতা পার্টি নামে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটে।