গাইবান্ধা
জেলা কারাগারে মাদক মামলার এক আসামির মৃত্যু হয়েছে। শুক্রবার ( ৫ মে) দিবাগত রাত সাড়ে
তিনটার সময় এ ঘটনা ঘটে।
গাইবান্ধা
জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ( আরএমও) বিশ্বেশ্বর চন্দ্র রায় জানান, রাত
সাড়ে তিনটার দিকে একজন হাজতিকে জেলা কারাগার থেকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত অবস্থা পান।
মৃত হাজতি
লিপন মিয়া (৪০) গাইবান্ধা জেলা হাসপাতাল রোডের সাইফুল ইসলামের ছেলে।
লিপন মিয়ার
স্বজনরা জানান, গত ৪ মে রাতে তাকে মাদক মামলায় গ্রেফতার করে গাইবান্ধা সদর থানা পুলিশ।
সেই মামলায় গতকাল ৫ মে বিকেলে কারাগারে পাঠায় । আজ শনিবার (৬ মে) সকালে জেলখানা থেকে
খবর দেয়া হয় লিপন মারা গেছে।
গাইবান্ধা
সদর থানার অফিসার ইনচার্জ ( ওসি ) মাসুদুর
রহমান জানান, মাদক সেবনের অভিযোগে গত ৪ মে রাতে তাকে গ্রেফতার করা হয়। সে সময় তিনি
সুস্থ ছিলেন। মাদক সেবনসহ আরো চারটি মামলা
তার বিরুদ্ধে রয়েছে।
গাইবান্ধা জেলা কারাগারের জেল সুপার নজরুল ইসলাম জানান, রাত সাড়ে দশটার দিকে হঠাৎ বুকে ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে অসুস্থ হন লিপন। তাকে জেলা কারাগার হাসপাতালে নেবুলাইজ করে সুস্থ করা হয়। পরে তিনটার দিকে আবারো অসুস্থ হয়ে পড়লে তাকে জেলা হাসপাতালে নেয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।









