সিরাজগঞ্জের যমুনা নদীর হার্ড পয়েন্টে উন্মোচিত হলো বঙ্গবন্ধুর ম্যুরাল ‘মুজিব দর্শন’। গতকাল দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ম্যুরালটি উন্মোচন করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম। বঙ্গবন্ধুর কারাগারের রোজনামচা ও অসমাপ্ত আত্মজীবনী বইয়ের আদলে গড়ে তোলা হয়েছে এ ম্যুরাল। পানিসম্পদ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পানি উন্নয়ন বোর্ড এটি বাস্তবায়ন করেছে।
সিরাজগঞ্জে যমুনা পাড়ে উন্মোচিত হলো ‘মুজিব দর্শন’
সিরাজগঞ্জের যমুনা নদীর হার্ড পয়েন্টে উন্মোচিত হলো বঙ্গবন্ধুর ম্যুরাল ‘মুজিব দর্শন’। গতকাল দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ম্যুরালটি উন্মোচন করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।










