ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের ১৬৫তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে স্কুল প্রাঙ্গণে আয়োজিত প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সেলিম শেখ। স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি মো. জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এসএম শান্তনু চৌধুরী, জেলা শিক্ষা অফিসার মো. জুলফিকার হোসেন, প্রধান শিক্ষক মোস্তফা কামাল প্রমুখ। অতিথিরা বলেন, শিশুরা দেশ ও জাতির ভবিষ্যৎ। প্রতিযোগিতার মাধ্যমে তাদের মানসিক বিকাশ সাধিত হয়। ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয় একটি ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ। এ বিদ্যালয় থেকে অনেক মেধাবী শিক্ষার্থী উঠে এসেছে এবং তারা দেশ ও জাতির কল্যাণে কাজ করছে।