‘সেবা নিন সুস্থ থাকুন’
এ স্লোগান সামনে রেখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ঝিনাইদহে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল দিনব্যাপী সদর উপজেলার নারিকেল বাড়ীয় জেডএ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে ঘোড়শাল ইউপি চেয়ারম্যান পারভেজ মাসুদ লিলটনের সার্বিক তত্ত্বাবধানে এ ক্যাম্পের আয়োজন করেন সদর হাসপাতালের আরএমও ডা. লিমন পারভেজ।
অনুষ্ঠানের শুরুতে আলোচনা সভায় বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান পারভেজ মাসুদ লিলটন, বীরমুক্তিযোদ্ধা শাহাদৎ হোসেন, নারিকেল বাড়ীয় জেডএ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম, ডা. লিমন পারভেজ, ইউপি সচিব প্রতাপ আদিত্য বিশ্বাস।
দিনব্যাপী ওই এলাকার দুই শতাধিক অসহায় ও দুস্থ রোগীকে চিকিৎসাসেবা প্রদান করেন ঝিনাইদহ সদর হাসপাতালের আরএমও ডা. লিমন পারভেজসহ ১০ জন চিকিৎসক। চিকিৎসা শেষে আগত রোগীদের মাঝে বিনা মূল্যে ওষুধ প্রদান করা হয়।










