সম্প্রতি সরকারিভাবে এমপিওভুক্তি হতে না পারায় মানববন্ধন করেছে যশোর সদরের নিউ মডেল কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকাবাসী। গতকাল কলেজের সামনে এ মানববন্ধন কর্মসূচিতে শিক্ষক-কর্মচারীদের পরিবারের সদস্যরাও অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ ড. আলমগীর কবির মিলন, বাংলা বিভাগের প্রভাষক ইদ্রিস আলী, প্রভাষক শারমিন আফরোজ, অফিস সহকারী সালমা খাতুন, শিক্ষার্থী ফারজানা ইসলাম, শাকিল ইসলাম, সুমাইয়া খাতুন প্রমুখ।










