গত ৪ আগস্ট ঝিনাইদহ সদর এলাকায় হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় এজহারনামীয় আসামী ঝিনাইদহ-১ আসনের সাবেক সাংসদ সদস্য নায়েব আলী জোয়ার্দারকে গ্রেফতার করেছে র‍্যাব-৬।

গতকাল বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাত ১১.৫৫ এর দিকে ঝিনাইদহের আরাপপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।