নারায়ণগঞ্জে বিজয়
দিবসের শোভাযাত্রা থেকে বিএনপির তিন কর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল বেলা ১১টার দিকে
মিশনপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন,
মামুন , রাকিব, হোসেন ও স্বপন মিয়া।
সদর মডেল থানার
পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদীন জানান, বিএনপির মিছিল থেকে কর্মীরা পুলিশের ওপর হামলা চালান। এ সময় তাদের লাঠিচার্জ
করে ছত্রভঙ্গ করে দেয়া হয়।
সদর মডেল থানার
ওসি আসাদুজ্জামান বলেন, বিএনপির একটি মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে উস্কানিমূলক বক্তব্য
দিচ্ছিলেন নেতাকর্মীরা। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় মিছিল থেকে তিন কর্মীকে আটক করা হয়।









