যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের বিশেষজ্ঞ ৩০ চিকিৎসক একযোগে কক্সবাজার ভ্রমণে যাওয়ার ঘটনায় ব্যবস্থা নিতে গতকাল স্বাস্থ্যমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন বাম গণতান্ত্রিক জোট যশোরের নেতারা। জেলা প্রশাসকের মাধ্যমে দেয়া স্মারকলিপিতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।