যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে আমন্ত্রণ পেয়েছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থানীয় কমিটি এবং চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটি। শনিবার (১১ জানুয়ারি) বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, শুক্রবার বিএনপি মহাসচিব এ আমন্ত্রণ পত্র পেয়েছেন। আগামী ৫ ও ৬ ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসিতে ইউএস কংগ্রেসনাল কংগ্রেসের নেতৃত্বে জাতীয় প্রার্থনা প্রাতঃরাশ অনুষ্ঠিত হবে।










