কক্সবাজারে সমুদ্র সৈকতে ঘুরতে আসা নারীদের হেনস্তা ও মারধরসহ হয়রানির
ঘটনায় মো. ফারুকুল ইসলামকে গ্রেফতার করেছে কক্সবাজার জেলা পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কক্সবাজার জেলা পুলিশ
গতকাল শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে মো. ফারুকুল ইসলাম (২২), গ্রাম- বাহারছড়া, কেএসএম
ভিলা, থানা- কক্সবাজার সদর, জেলা- কক্সবাজারকে কক্সবাজার সদরের কালুর দোকান এলাকা থেকে
গ্রেফতার করে।
মো. ফারুকুল ইসলামের নামে কক্সবাজার সদর মডেল থানায় মামলা দায়ের এবং
তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, কক্সবাজার সমুদ্র সৈকতে কয়েকজন যুবক কর্তৃক নারীকে প্রকাশ্যে হেনস্তা, অবমাননা ও শারীরিক নির্যাতনের ঘটনা শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি পুলিশের দৃষ্টিগোচর হয়। ভিডিও দেখে ঘটনায় অভিযুক্ত মো. ফারুকুল ইসলামকে শনাক্ত করা হয়।










