সিরাজগঞ্জে কভিড-১৯-এ ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল দুপুরে সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ চত্বরে প্রশাসন ক্যাডারের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে এ খাদ্যসামগ্রী বিতরণ পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সভাপতি কবির বিন আনোয়ার।
এ সময় জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মনির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) চৌধুরী মো. গোলাম রাব্বিসহ জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কভিডে ক্ষতিগ্রস্ত ১৫০টি পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এছাড়া সংগঠনের পক্ষ থেকে সিরাজগঞ্জে দুটি পরিবারকে একটি করে ঘর নির্মাণ করে দেয়া হচ্ছে।










