সিলেট কেন্দ্রীয় কারাগারে থাকা এক হাজতি এবারের
আলিম পরীক্ষায় অংশগ্রহণ করছেন। জুনায়েদ আহমদ (১৯) নামের ওই শিক্ষার্থী বোর্ড নিয়োগকৃত
একজন শিক্ষকের তত্ত্বাবধানে পরীক্ষায় অংশ নিচ্ছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট কেন্দ্রীয় কারাগারের
সিনিয়র জেল সুপার মুহাম্মদ মঞ্জুর হোসেন।
তিনি জানান, জুনায়েদ আহমদ হবিগঞ্জের শানু
মিয়ার ছেলে। একটি বিচারাধীন হত্যা মামলায় কারান্তরীণ আছেন তিনি। আলিম পরীক্ষা দেয়ার
সুবিধার্থে তিন-চারদিন আগে হবিগঞ্জ থেকে জুনায়েদকে সিলেট কারাগারে নিয়ে আসা হয়।
আজ রোববার সারাদেশে উচ্চমাধ্যমিক ও সমমানের
পরীক্ষা শুরু হয়েছে। মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থীরা ২০১ নং কোর্সের কুরআন মজিদ বিষয়ে পরীক্ষা দিয়েছেন, তাদের তত্ত্বীয়
পর্যায়ের পরীক্ষা শেষ হবে আগামী ১৩ ডিসেম্বর।









