লক্ষ্মীপুরে ভাড়ার টাকা না দেয়াকে কেন্দ্র করে আরাফাত হোসেন শুভ (৩০) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে সোহেল নামে এক অটোরিকশাচালক। শনিবার রাত সাড়ে ১০টার দিকে পৌরশহরের চকবাজার জামে মসজিদ মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় চালক সোহেলকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। আহত শুভ পৌরশহরের সমসেরাবাদ এলাকার মদিন উল্যা হাউজিং এলাকার আক্তার হোসেনের ছেলে।